সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে ১৪ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ মো. হেলাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কাঁচপুর মোড়স্থ এস ইন্টারন্যাশনাল সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
আটককৃত মাদক কারবারীর নাম মোঃ হেলাল (৩০)। সে কক্সবাজারের রামুর ঈদগড় এলাকার ইউসুফের ছেলে।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী হেলাল তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
