বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ
এলাকায় ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই কামালের অভিযানে ৭ কেজি গাঁজা ও ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে বুধবার রাত ১১টায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাজা ও ইয়াবা সহ তিন জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, ছোটবাগ এলাকার মৃত সুবেদ আলীর ছেলে তোফাজ্জল (৬০) ও তার ছেলে রিপন (২৫) ও স্ত্রী আমেনা বেগম।
নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ
বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭কেজি গাঁজা ও
১হাজার ৯০০পিস ইয়াবাসহ একই পরিবারের তিন জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে। তারা দীর্ঘদিন যাবত এলাকায়
মাদক বিক্রি করে আসছিলো।
