সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে
সোনারগাঁও থানা পুলিশ।
রবিবার (২৮ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল (১৭) ইছাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন মোল্লা
ছেলে, ইমন (১৮) একই
এলাকার মোঃ রমজান প্রধানের ছেলে, মোঃ শাকিল মিয়া (১৮) মোঃ
সাখাওয়াত মিয়ার ছেলে, অপু (১৯) মৃত নাছির মোল্লা ছেলে,
শাওন (১৮), ডন মিয়া গাজীর ছেলে ও মোঃ
রুবেল (২০) চিলারবাগ গ্রামের আঃ বাতেন গাজী ছেলে।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও
মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশের বিভিন্ন ব্যক্তি ও গাড়ী থেকে ছিনতাই করে আসছিল
একটি গ্রুপ। গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিত
ভাবে অনেক অভিযোগ রয়েছে। ছিনতাইয়ের মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা
হয়েছে।
