সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
স্বাধীনতার নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী
রাজনৈতিক দল আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জের
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি। এসময় তারা উপজেলা চত্বর ও
মুক্তিযোদ্ধা ভবন চত্ত্বরে অবস্থিত জাতীর জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে মিলাদ ও দোয়ার
মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
করোনা প্রাদুর্ভাবে সারাদেশে লকডাউনের কারনে
সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট্ট পরিসরে স্বল্প-লোকসমাগম নিয়েই দিবসটি পালন করেছে
উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর
অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে ঢাকার কেএম দাস লেনের ‘রোজ গার্ডেনে’ অনুষ্ঠিত সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ নামে দলটির
যাত্রা শুরু হয়। এদিন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ পাকিস্তানের প্রথম
বিরোধী দলের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির প্রথম কমিটিতে মওলানা আবদুল হামিদ খান
ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং জেলে থাকা
অবস্থায় যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। দলটি প্রতিষ্ঠার পর থেকে
দেশে ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি
জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে
রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে। ২৩ জুন সকালে
সোনারগাঁ উপজেলা চত্ত্বরে আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী
পালনকালে জেলা পরিষদ ও আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায়
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের
সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার
মাসুদুর রহমান মাসুম।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামীলীগ নেতা ও
উপজেলার সাবেক যুবলীগের সভাপতি গাজি মুজিবুর রহমান, উপজেলা
যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, কেন্দ্রীয়
আওয়ামীলীগের সাবেক মহিলা নেতৃ নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, আহবায়ক
কমিটির সদস্য ও আসন্ন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়ন
মাহবুবুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, আওয়ামীলীগ
নেতা ও ইউপি সদস্য মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের
সাবেক ছাত্রনেতা মামুন আহমেদ রাশেদ, আওয়ামীলীগ নেতৃ
শ্যামলী চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের
নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
