নিউজ অফ সোনারগাঁও ডেস্কঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও
ইউনিয়নের ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে
ডুবে সুমাইয়া আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ এপ্রিল) দুপুরে গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নিহত সুমাইয়া গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার ৭ বছর বয়সী মেয়ে। সুমাইয়া লাধুরচর হাফিজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই
রাফিকে নিয়ে বাড়ির পাশে ব্রম্মপুত্র নদে গোসল করতে যায়। এসময় অসাবধানবসত রাফি নদীর
পানিতে তলিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সুমাইয়া আক্তার রাফিকে বাচাঁনোর চেষ্টা করে।
রাফিকে বাঁচিয়ে সুমাইয়া আক্তার নিজেই পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।
