সোনারগাঁয়ে রিসোর্টে কান্ডে মাওলানা ইকবাল হোসেনসহ আটক ৪ - News Of Sonargaon

শিরোনাম

Monday, April 12, 2021

সোনারগাঁয়ে রিসোর্টে কান্ডে মাওলানা ইকবাল হোসেনসহ আটক ৪

নিউজ অফ সোনারগাঁও ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ (৫২) চার হেফাজত নেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১২ এপ্রিল) সকালে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ থাকার পর সহিংসতায় জড়িতের অভিযোগে রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়েছে

আটককৃতরা হলেন, হেফাজত নেতা শাজাহান শিবলী (৪৩), হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২), হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২)।

এর আগে রবিবার (১১ এপ্রিল) হেফাজতকর্মী হাসান মিয়া ও শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।