সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়েছে।৭ই মার্চ সকালে সোনারগাঁও
উপজেলা চত্তরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ম্যুরালে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে
সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি উদযাপন
করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফা মুন্না,সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রমূখ।
