ভিন্নধর্মী জন্মদিন উদযাপন করতে বেদেপল্লীতে আবু কাউছার - News Of Sonargaon

শিরোনাম

Thursday, March 11, 2021

ভিন্নধর্মী জন্মদিন উদযাপন করতে বেদেপল্লীতে আবু কাউছার

ভিন্নধর্মী জন্মদিন উদযাপন করতে বেদেপল্লীতে আবু কাউছার


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বেদে-পল্লীর অসহায় শিশুদের মুখে খাবার তুলে দিয়ে তাদের মূখে হাসি ফুটিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আবু কাউসার আহমেদ। 

বুধবার (১০ মার্চ) দুপুর দেড় ঘটিকায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন বেদে-পল্লিতে অনাথ ও আধুনিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে দুপুরের খাবার খান। 

এসময় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন ৪নং ওয়ার্ডেএ মেম্বার মোঃ ফিরোজ আহম্মেদ, স্বেচ্ছাসেবক জুবায়ের আহমেদ অমিত, শিশুদের হাসি ফাউন্ডেশনের সমন্নয়ক মোঃ রিফাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্ধ।