সোনারগাঁওয়ে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ২০২১ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, February 28, 2021

সোনারগাঁওয়ে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ২০২১

সোনারগাঁওয়ে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ২০২১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ জানান আজ বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মূলত, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে প্রতি বছর অনুষ্ঠিত হয় মাসব্যাপী এ মেলা৷ মেলাটি ১৯৭৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে৷ হারাতে বসা লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার ও নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচিতি করে তুলতেই এ আয়োজন৷

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক জানান, আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে। করোনা পরিস্থিতির কারণে এবছর মেলা দেড় মাস পোছানো হয়।

তিনি আরও জানান, মাসব্যাপী উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলেমেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা, পুতুল নাচ, বিভিন্ন কারুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলাটি  ৩০ মার্চ পর্যন্ত চলবে।