সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সোনারগাঁ
উপজেলাধীন শেখ রাসেল স্টেডিয়ামে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬ টি
দলের অংশগ্রহণে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে গত ২২
ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার ঘোষিত শেখ রাসেল
স্টেডিয়ামে মাঠে সম্প্রসারণ কাজ শুরু হয়েছে।
সোমবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলার শেখ রাসেল ষ্টেডিয়ামটির মাঠের সম্প্রসারণ
কাজ শুরু হয়েছে। সম্প্রসারণ ও উন্নয়ন
কাজ পরিদর্শন পরিদর্শন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম।
উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আবু নাঈম
ইকবাল জানান, এই
ষ্টেডিয়ামে চলছে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। দেশের সকল জাতীয় দলের
খেলোয়াড়দের মিলন মেলা হয়ে গেছে ইতিমধ্যেই। জাতীয় পার্টির প্রেসিডিয়াম
সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা একসপ্তাহ আগে গত ২২
ফেব্রুয়ারি ঘোষনা দিয়েছিলেন শেখ রাসেল স্টেডিয়ামটি সম্প্রসারণের যাতে আন্তর্জাতিক মানের খেলা গুলো খেলা
যায়। আজ
তার কথামত কাজটি ঠিক একসপ্তাহ পরেই শুরু হয়ে গেল। সোনারগাঁয়ের সকল ক্রীড়ামোদী দের
পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মহোদয়কে ধন্যবাদ। সেই সাথে
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম সাহেবের খেলাধুলার প্রতি আগ্রহ এবং
ইতিবাচক পদক্ষেপ সোনারগাঁয়ের ক্রীড়াঙনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।
