নিউজ ডেস্ক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার
সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড অন্তর্গত নগর বাইসটেকী এলাকায়
প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী ও গর্ভবতী নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে।
আহত পরিবারের স্বজন মিয়াজদ্দীন জানান, গতকাল
বিকেলে আমাদের জামাই সিনএনজি চালক নুরুদ্দীন রাস্তা দিয়ে সিএনজি চালিয়ে যাওয়ার সময়
মহিউদ্দিনের বাড়ীর সীমানায় টিনের বেড়ার
সাথে লেগে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে
সোমবার সকালে মহিউদ্দিনের ছেলে রহিম বাদশা (৩০), হানিফ (২৭) ও মামুন (২৫) সহ তার স্ত্রী রহিমা (৪৫) ও মেয়ে মনি আক্তার (২৩) সবাই একত্রিত হয়ে হেলালউদ্দীনের ছেলে আমিন (২০) এর উপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে চাচাতো ভাই জয় হোসেন (১৬) ও রিমন (১৫) ও মিয়াজদ্দিনের মেয়ে শারিরিক প্রতিবন্ধী রিনা (৩২) এবং হালিমের গর্ভবতী স্ত্রী
সুলতানা (২৫) সহ তাদের
পরিবারের সদস্যদের চাইনিজ কুড়াল ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা
হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী জানান,
বিবাদী রহিম বাদশা, হানিফ ও মামুন উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক এবং
সন্ত্রাসী কর্মকান্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে
তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে। এ বিষয়ে আইজদ্দীন বাদী হয়ে সোনারগাঁও
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
রফিকুল ইসলাম বলেন, একটি
মারামারির অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা
হবে।
