কয়েক হাজার গ্রামবাসীর বাঁধার মুখে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান - News Of Sonargaon

শিরোনাম

Sunday, January 31, 2021

কয়েক হাজার গ্রামবাসীর বাঁধার মুখে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েক হাজার নারী পুরুষের সড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

 

রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয় কয়েক হাজার নারী পুরুষ সড়ক অবরোধ করে বন্ধ করে দেয়। তিতাস গ্যাস বিচ্ছিন্ন করণ অভিযানের নেতৃত্বে ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না। পরে স্থানীয়দের বাঁধার মুখে বাধ্য হয়েই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে ফিরে আসেন তিতাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

এ সময় তিতাস গ্যাস সোনারগাঁ জোনের কর্তৃপক্ষ ছাড়াও আরোও উপস্থিত ছিলেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহসহ অন্যান্য পুলিশ সদস্যরা।