পিরোজপুরে দুধর্ষ চুরি, স্বর্ণ ও নগদ টাকাসহ ল্যাপটপ গায়েব - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 22, 2021

পিরোজপুরে দুধর্ষ চুরি, স্বর্ণ ও নগদ টাকাসহ ল্যাপটপ গায়েব


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে  দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে চুরির ঘটনায় ভুক্তভোগী সারেং বাড়ি সাংবাদিক রুবেল সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়রি করেছেন বলে জানান।

সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, সন্দেহভাজন পিরোজপুর এলাকার একজন নামধারী চোর গতকাল পুরো বাড়ি ঘুরে বাড়ির লোকজন অন্য ঘরে থাকায় ঘরের দরজার লক ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৫০০০০ টাকাসহ একটি ল্যাপটপ নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রুবেল জানান, চুরির ঘটনায় পরিচিত একজনকে সন্দেহ করছেন। পুলিশি সহযোগিতায় তাকে হাতেনাতে ধরে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে পিরোজপুরে চোরের উপদ্রব কমাতে চান।