নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সক্রিয় জঙ্গি গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 22, 2021

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সক্রিয় জঙ্গি গ্রেফতার

 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ 

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর একটি দল। 

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের পাশের চায়ের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‍্যাব নিজে বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে। 

মামলার এজহারসূত্রে জানা যায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সক্রিয় সদস্যের কাছ থেকে কিছু জিহাদি বই ও লিফলেটসহ প্রটেকটেড টেক্সট ব্যবহার কারী এন্ড্রয়েড মোবাইল পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা হল, কুমিল্লা জেলার বুড়িচং থানার নয় কামতা গ্রামের আয়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কামরুল হাসান (২৫) ও একই জেলার বরুড়া থানার গোপালনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোজাহিদ (২০)। 

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এসআই) পংকজ জানান, গ্রেফতারকৃত কামরুল ও মোজাহিদের সাথে আরো ৬-৭ জন বিভিন্ন নাশতার পরিকল্পনা করতেই একত্রিত হচ্ছিলো। অজ্ঞাত বাকি জঙ্গিদের কে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।