নিউজ ডেস্কঃ
বাইডেন প্রশাসনে যুক্ত হয়েছে আরো এক
বাংলাদেশি-আমেরিকানের নাম। জানা
গেছে, তারা
বংশোদ্ভুত মার্কিন নাগরিক। একজনের নাম ফারাহ আহমদ। এবং অপর জন রুমানা আহমেদ।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির
চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারাহ আহমেদ। গত
২১ জানুয়ারি তাকে এ নিয়োগ প্রদান করা হয়।
তিনি নরসিংদীর সন্তান ওয়াইয়োর একটি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের মেয়ে এবং বাংলাদেশ আণবিক শক্তি
কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনী।
কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর
নিউজার্সির প্রিন্সটন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া ফারাহ এর আগে কনজুমার
এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন
ব্যুরোর চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাইডেন প্রশাসনে নিয়োগ পাওয়া আরেক বাংলাদেশি
বংশোদ্ভূত হলেন রুমানা আহমেদ। রুমানা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়েও হোয়াইট
হাউজে কাজ করেছেন। এর আগে বাইডেনের টিমে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভুত
জায়ান সিদ্দিক।
