সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, January 26, 2021

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারের একটু সামনে রাস্তা পারাপারের সময় এক পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। 

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮ টায় বলাকিরচর থেকে থেকে বড় ছেলের ভাড়াটে বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম রাবেয়া (৬০)। স্বামী মৃত নূর মিয়া, বাড়ি বলাইরচর বলে নিশ্চিত করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

প্রতক্ষ্যদর্শীদের থেকে জানা যায়, কুয়াশাচ্ছান্ন রাস্তা পারাপারের সময়  চট্টগ্রামের দিক থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আশা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  মাথায় গুরুতর আঘাত পেয়ে রাবেয়া বেগম মারা যান৷ 

এই রিপোর্ট লিখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানান তার স্বজনরা৷ সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই)  আরিফ ঘটনাস্থলে পৌঁছে কাঁচপুর হাইওয়ে পুলিশের সহায়তায় নিহতের স্বজনদের খবর দেন।