সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বর্তমানে 'তরুণরা বদলে গেলে বদলে যাবে দেশ' এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের একদল স্বপ্নবাজ তরুণ সমাজের সংগঠন পদফের উদ্যোগে রাস্তার ভাসসমান দরিদ্র মানুষ ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ৷
মঙ্গলবার (৫ জানুয়ারি ) সকাল ১১টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত পথ শিশু ও দরিদ্র ফাউন্ডেশনের (পদফ) স্বেচ্ছাসেবীরা নারায়ণগঞ্জ চাষাড়া রেল স্টেশনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের উপদেষ্টা আরিফ বলেন ,তরুণ সমাজ বদলে গেলে আমাদের সমাজ সুন্দর এবং একটি দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে পারবো৷
