নিউজ ডেস্কঃ
আপনারা হয়তো সবাই জানেন ক্রিকেট ভদ্রলোকের খেলা। এই ভদ্রলোকের খেলায় দশকের
সেরা ভদ্র ক্রিকেটার হিসেবে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে নির্বাচিত
করেছে আইসিসি।
ক্রিকেটের স্পিরিট রক্ষার দিকে বরাবর নজর থাকে
মহেন্দ্র সিং ধোনির। পরের দিকে আইপিএলে মাঝে মধ্যে মেজাজ হারাতে দেখা গেলেও কখনই
ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দেননি ক্যাপ্টেন কুল। বিশেষ করে আন্তর্জাতিক
ক্রিকেটে ফেয়ার প্লে’র রাস্তা থেকে কখনও সরে আসেননি তিনি।
তারই স্বীকৃতি পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। জিতে
নিলেন দশকের সেরা স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার। ২০১১ সালে নটিংহ্যাম টেস্টে ইয়ান
বেল অদ্ভূতভাবে রান-আউট হওয়ার পর ধোনি তাঁকে পুনরায় ব্যাট করতে ডেকে নেন। সমর্থকরা ধোনির এই আচরণকেই সমবেতভাবে
বেছে নেন দশকের সেরা স্পিরিট অফ ক্রিকেটের পুরস্কারের জন্য। সমর্থকদের একচেটিয়া ভোটেই
স্বীকৃতি পান ক্যাপ্টেন কুল ধোনি
এর আগে আইসিসির দশকের সেরা ওয়ান ডে ও টি-২০ দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন।
সুতরাং আইসিসির দশকের সেরা পুরস্কারে কোহলির পাশাপাশি ধোনির আধিপত্যও চোখে পড়েছ।
সূত্রঃ স্পোর্ট
জোন ২৪
