সোনারগাঁ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো: ডালিয়া লিয়াকত - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, December 30, 2020

সোনারগাঁ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো: ডালিয়া লিয়াকত

সোনারগাঁ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো: ডালিয়া লিয়াকত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

'পৌরবাসীর সাবেক দুই সফল মেয়র, আপনাদের খাদেম আমার দুইভাইয়ের হাত ধরে আপনাদের সেবা করতেই আমি মেয়র পদে নির্বাচিত হয়ে কাজ করতে চাই। পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে যা যা করার প্রয়োজন আমি আপনাদের জন্য তাই করবো। পৌরসভা থেকে আমার মা বোন গুলো যেন কষ্ট করে চৌরাস্তায় না যেতে হয় সেই জন্য পৌর কমপ্লেক্স, ও পার্ক গড়ে তোলা হবে।'

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পৌরসভার উদ্ধবগঞ্জ এলাকায় করোনা পরিস্থিতি সামাল দিতে জনসচেতনতা মূলক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডালিয়া লিয়াকত কথা বলেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের ১০টি মাটির রাস্তা ও ২ ঘাটলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁও বাসীর খাদেম হিসেবে কাজ করতেই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাই সে যাই বলুক আমি আমার কাজ করেই যাবো।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব সাইদুর রহমান মোল্লা, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, পৌর নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মোতালেব মিয়া স্বপন, পৌর নাগরিক কমিটির সহ সভাপতি  আনোয়ার হোসেন, পৌর নাগরিক কমিটির সহ সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর নাগরিক কমিটির সহ সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, সহ সভাপতি আলহাজ্ব গরীবে নেওয়াজ, সহ সভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আলহাজ্ব জাকির ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া, কাউন্সিলর জাহেদা আক্তার মনি, কাউন্সিলর মোঃ দুলাল মিয়া, কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর মোঃফারুক  আহমেদ তপন, কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মধু, কাউন্সিলর পারভীন আক্তার, কাউন্সিলর শাহজালাল, সাবেক কাউন্সিলর রোকসানা আক্তার, সাবেক কাউন্সিলর জসিমউদ্দিন,পৌর নাগরিক কমিটির কার্যকরী সদস্য মোঃ খালেক ভুইয়া, মোঃ বাদল মিয়া, মোঃ ওমর ফারুক টিটু, হাবিবুর রহমান হাবিব, মোঃ মুকুল মিয়া, মোঃখোকন মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মুজিবর রহমান, মোঃ শাহালম বাপ্পি,মোঃ হাফেজ আলমগীর, মোঃ মিলন মিয়া,মোঃ শাহালম,মোঃ খোরশেদ,মোঃ শহীদ,যুবলীগ নেতা নবনূর হোসেন সাবিক,মোঃ বাবু,মোঃ সিরাজ মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া,মোঃ আব্দুর রউফ মিয়া, মোঃ আরবী টিটু, মোঃ কাউসার আহমেদ,মোঃ বুলবুল,হাসান ইমাম,জসিমউদদীন মোল্লা,আবুল হোসেন, পারভীন আক্তার বেবী,আকলিমা বেগম,মুজিবুর,মোঃ জহির মিয়া,ডাঃ সাইফুল, জাহের মোল্লা, মোঃ শাহপরান,মোঃ রাসেল মিয়া,মোঃ রাজু আহমেদ,মোঃমশিউর  রহমান,মাহাবুব,শামীম মিয়া,মোঃ মাসুম, মোঃ জনি,নুরু মিয়া,রুহুল আমিন,মিজান,সুলতান, জসিমউদ্দিন মোল্লা,আমিনউদ্দিন,রেহেনা আক্তার সহ পৌর নাগরিক কমিটির শতাধিক নেতৃবৃন্দ।