মোগরাপাড়া ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আবু জাহের - News Of Sonargaon

শিরোনাম

Friday, November 13, 2020

মোগরাপাড়া ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আবু জাহের


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক তিন তিনবারের সাবেক মেম্বার আলহাজ্ব আবু জাহের ।

শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের তার নির্বাচনী এলাকা বাড়িমজলিস এলাকার জনগনের সাথে আলাপচারিতায় জানা যায়, জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবে। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের, মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন।

উল্লেখ্য যে, আলহাজ্ব আবু জাহের তার সামাজিক ও জনসেবার মূলক কাজের জন্য স্বীকৃত স্বরূপ ২০১৪ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু পদক২০১৫ সালে মহাত্মা গান্ধীর পদক ও মাদার তেরেসা পদক পান।

তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক সাবেক মেম্বার আলহাজ্ব আবু জাহের কে আবারও মেম্বার হিসেবে দেখতে চাই। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান।তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। ইউপি সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবু জাহের বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত মোগরাপাড়া ৩নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। ৩নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।