নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং
ওয়ার্ডের চর ইসলামপুর এলাকার বাসিন্দা ও সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে (গণিত) অধ্যয়ণরত মেধাবী
শিক্ষার্থী মোঃ মুন্না ক্যান্সারে আক্রান্ত হয়ে বহুদিন যাবৎ চিকিৎসাধীন আছেন। তার অসুস্থতার খবর জানতে পেরে মানবিক
কারণে তার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে তার পাশে দাড়িয়েছেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
মাকসুদ হোসেনের পরিবারের সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় চেয়ারম্যান
মাকসুদ হোসেনের পরিবারের পক্ষ থেকে মুন্নার বাড়িতে উপস্থিত হয়ে তার মায়ের কাছে ৫০
হাজার টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করেন। মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ এবং তার সন্তান
মাহমুদুল হাসান শুভ। এসময় সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন ও আওয়ামী লীগ নেতা
আলমগীর হোসেন সহ অন্যান্য শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
মুন্নার উন্নত চিকিৎসার জন্য আরো অর্থের প্রয়োজন। তার পরিবারের
পক্ষ থেকে চিকিৎসার জন্য
সবাইকে এগিয়ে আসার ও তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য সর্বস্তরের সকলের
নিকট অনুরোধ জানিয়েছেন।
কেউ তাকে আর্থিক সহায়তা করতে চাইলে ০১৫১৬-০৬১৭০৩
(পার্সনাল বিকাশ) নাম্বারে সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন অসুস্থ মুন্নার
পরিবারের সদস্যরা।
