সোনারগাঁওয়ে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, November 25, 2020

সোনারগাঁওয়ে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান


ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২ শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা ছোট ছোট দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছি। মহাসড়কে পরিবহণে চাঁদাবাজি ও যানজট নিরসনে ও অবৈধ থ্রীহুইলার বন্ধেও আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, কাচঁপুর হাইওয়ে থানার টিআই মেহেদী হাসান সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।