সোনারগাঁ সাংবাদিক পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, November 25, 2020

সোনারগাঁ সাংবাদিক পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ সাংবাদিক পরিষদ এর এক বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সোনারগাঁ সাংবাদিক পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করেন সংগঠনটি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগ সভাপতি আব্দুস শহীদ কাজল, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমান ( হাবিব মাস্টার), সাধারণ সম্পাদক হাজী হারুন উর রশিদ প্রধান, দৈনিকব গন জাগরণ, ইসরাফিল হাওলাদারসহ সোনারগাঁ সাংবাদিক পরিষদের বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমেদ, সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রাজু আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুর রহমান আরিফ।

উক্ত অনুষ্ঠানে বক্তাগণ তাদের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের কল্যাণকর সবকিছুই সম্ভব। সাংবাদিকদের কলম দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে সেই আশায় করে সাধারণ মানুষ।