মহানবী (সা.) কে ব্যঙ্গ করার প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল - News Of Sonargaon

শিরোনাম

Thursday, October 29, 2020

মহানবী (সা.) কে ব্যঙ্গ করার প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল

  
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:  

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হাবিবপুর ঈদগাহ মাঠে সোনারগাঁও উলামা ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মাদরাসার প্রায় ৮ হাজার শিক্ষার্থী ও মুসুল্লিরা একত্রিত হয়ে বিশাল একটি মিছিল বের করে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যঙ্গচিত্র প্রর্দশনকারীদের শাস্তি দাবি ও ফ্রান্সের পণ্য বর্জন ও দূতাবাস বন্ধ করে দেয়ার আহবান। পরে নবীজীর সম্মানে রাস্তায় শুয়ে দোয়া অংশ নেন কয়েক হাজার মুসল্লি।

 সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় অবস্থিত সকল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসুল্লিরা এতে অংশ গ্রহন করেন।

সোনারগাঁও উলামা ঐক্য পরিষদ এর সভাপতি আলহাজ্ব হাফেজ মহিউদ্দিন বলেন, আমাদের মুসলিম জাহানের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সোনারগাঁওয়ে সকল ইমাম ও মুমিন মুসলমানগন একত্রিত হয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমি ওলামা কেরামদের পক্ষ থেকে সোনারগাঁওয়ের সকল মুসলমানদের একত্রিত হয়ে আমাদের ইমানী দায়িত্ব পালন করার জন্য প্রতিবাদ সমাবেশ অংশ গ্রহন করেছেন।