সোনারগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে নারায়নগঞ্জ জেলা পরিষদ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, October 29, 2020

সোনারগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে নারায়নগঞ্জ জেলা পরিষদ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে  সোনারগাঁওয়ের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৩০জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. ওসমান গনিসহ অন্যান্যরা।

এতে সভাপতিত্ব করেন, নারায়নগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।