সোনারগাঁয়ে নিজস্ব অর্থায়নে খেলার মাঠ করে দিলেন ইউপি সদস্য - News Of Sonargaon

শিরোনাম

Monday, October 26, 2020

সোনারগাঁয়ে নিজস্ব অর্থায়নে খেলার মাঠ করে দিলেন ইউপি সদস্য



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সমাজের তরুণদের কে খেলাধুলায় ফেরাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে ক্রীড়া মোদি ইউপি সদস্য আলমগীর কবির তার নিজস্ব অর্থায়নে খেলার মাঠ করে দিয়েছেন।  


সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ছয়হিস্যা গ্রামের বাসিন্দা আলমগীর কবির নাগেরগাঁও এলাকার তরুণ ও যুবকদের কে সাথে নিয়ে পরিত্যক্ত খেলার মাঠটি খেলার জন্য উপযুক্ত করে তা উন্মুক্ত করে দেন। 


ইউপি সদস্য আলমগীর কবির বলেন, আমাদের এলাকায় খেলার মাঠ না থাকার কারনে যুব সমাজ প্রতিনিয়ত মাদকের দিকে পা বাড়াচ্ছে। ফলে তারা মাদকের ভয়াল থাবায় তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমি এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে নিজস্ব অর্থায়নে খেলার মাঠের ব্যবস্থা করেছি।