নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের
সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী
যুবলীগের ৪ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা এহসানুল
হক নিপুর নির্দেশে জেলার যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বন্দরে বৃক্ষরোপণ
কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বাদ বিকেল ৫ ঘটিকায় জেলা
যুবলীগ নেতা মো. শাহআলমের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। তিনি বলেন, যুবলীগের ভাবমূর্তি রক্ষায়
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৪দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ মীরকুন্ডী উচ্চ
বিদ্যালয় মাঠের চারপাশসহ বিভিন্ন এলাকায় ৩য় দিনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।
আগামী কাল অটিজম শিশুদের জন্য উন্নত খাবার ও পোশাক বিতরণ কর্মসূচি রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা
শেখ মুমিন, বন্দর
উপজেলা যুবলীগের নেতা মাসুম, ডালিম হায়দার, শাহ আলম, মোঃ জামান, মোঃ
আরিফুল ইসলাম হিরা, মোঃ মাকসুদ, সুমন,
জাহাঙ্গীর, মোঃ হোসেন, মোঃ জিয়া, মোঃ রাজু, মোঃ
রাজিব প্রমুখ।

