সোনারগাঁও
(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ
জেলার সোনারগাঁওয়ে পৌর নির্বাচনকে ঘিরে মেয়র পদপ্রার্থী ছগির আহম্মেদ উঠান বৈঠকে এ
কথা বলেন।
শুক্রবার (২৫
সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় সোনারগাঁ পৌরসভার দিঘিরপার ও নোয়াগাইন এলাকায় স্থানীয়
গণ্যমান্য রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনকে নিয়ে উঠান বৈঠক করেন বাংলাদেশ আওয়ামীলীগের
উপ কমিটির সদস্য সোনারগাঁওয়ের পৌর এলাকার সন্তান ছগির আহম্মেদ। উঠান বৈঠকে ঢাকা
কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এই নেতা বলেন, আমি ছাত্র জীবন থেকেই
নেতৃত্ব দিয়ে দেশ ও দশের সেবা করে আসছি। আমার বাবা ও এই এলাকার মানুষের সেবা
করতেন। তাই আমিও আসন্ন নির্বাচনে আপনাদের গনতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে
নির্বাচিত হয়ে সেবক হতে চাই।
এসময় পৌরসভার বিভিন্ন এলাকার রাজনীতিবিদ, সমাজসেবকসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
