সোনারগাঁয়ে
লাইভ কনসার্ট
নিউজ
অফ সোনারগাঁও ডেস্কঃ
আগামী
১৫ মার্চ সন্ধ্যার পর মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক রুটে অবস্থিত সোনারগাঁও বিশ্ব বিদ্যালয়ের
পশ্চিম পাশে খুলিয়াপাড়া (দমদমা) বালুর মাঠে লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে। লাইভ
কনসার্টে গান গেয়ে মাতাবেন নারায়ণগঞ্জের বিশিষ্ট কন্ঠ শিল্পী জেমস্ রাজীব, ববি
রাজবংশি ও এসএম তুষার সহ অন্যান্য কন্ঠ শিল্পীরা।
সোনারগাঁও
রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সোনারগাঁও থেকে ঢাকা গুলিস্তান রুটে চলাচলরত দোয়েল
লিমিটেড বাস সার্ভিসের চেয়ারম্যান আবদুস ছাত্তার প্রধানের দ্বিতীয় ছেলে সাজ্জাদ
প্রধানের সুন্নতে খাৎনা অনুষ্ঠান উপলক্ষে এ লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান
পরিচালনায় দায়িত্বে থাকবেন, মোগরাপাড়া
ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সুরুজ্জামান প্রধান। সাউন্ড সিষ্টেম: জে এস
ডিজিটাল সাউন্ড। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন: সানি, জাহিদ,
রাব্বি, শাওন, শ্রাবনী ও
শিশির।
