নিউজ অফ সোনারগাঁওঃ
অবশেষে বেগম জিয়া
মুক্ত
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের
অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম
ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন
জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটনি জেনারেল
মাহবুবে আলম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।দুদকের পক্ষে
ছিলেন খুরশীদ আলম খান।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট
মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ
মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম
কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও
করা হয়।
