ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও দূর্ঘটনা কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, February 27, 2018

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও দূর্ঘটনা কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও দূর্ঘটনা কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নিউজ অফ সোনারগাঁও ডেস্কঃ 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জস্থ সোনারগাঁয়ের যানজট প্রায় সবার চেনা। দীর্ঘ এই যানজটের সমাধান করতে মহাসড়কের দুই পাশের অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করার অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়ক ঘেষে গড়ে উঠা অসংখ্য অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। পুর্বনোটিশ ও আইনানুগ দিক গুলো মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ফারুকী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন লিমন।  গতকাল রাতে এই এলাকায় মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে যে আজ এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এসময় ৫ শতাধীক পাকা, আধা পাকা ও টিনশীটে তৈরি দোকান মালামালসহ ভাঙা হয়। অনেকেই আবার দোকানের মাল কিছুটা হলেও সরিয়ে নিতে সক্ষম হয়েছে।
উচ্ছেদ করা দোকানদার মালিকরা জানান, সড়ক জনপথ লোকজন বিনা নোর্টিসে আমাদের দোকান উচ্ছেদ করেছে। এসময় তারা সওজের লোকজন দোকানগুলো থেকে কোন মালমাল বের করার সময় দেয়নি। এতে দোকানে থাকা ফার্নিচার, ফ্রিজ অন্যান্য মালামালসহ ৫ শতাধিক দোকান মালিকের প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।



উচ্ছেদ চলাকালীন সওজ এর এই কর্মকর্তা বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে মহাসড়কের এই ব্যস্ততম রাস্তাটিকে করে তুলেছে সরু। যার কারনে সবসময় দীর্ঘ যানজট ও ফুটপাতে চলতে জনগনের অসুবিধা হয়। তাই আমরা পুর্ব ঘোষণা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দুপাশে সড়ক ও জনপদের (সওজের) জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এর ফলে যানজট ও দূর্ঘটনা কমে আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ।