সোনারগাঁয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, February 27, 2018

সোনারগাঁয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা




সোনারগাঁয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

 

নিউজ অফ সোনারগাঁও ডেস্কঃ 

সোনারগাঁও উপজেলায় আজ ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ইং রোজ মঙ্গলবার দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ (নারায়ণগঞ্জ-৩) জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব জনাব লিয়াকত হোসেন খোকা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের পৃষ্টপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে 
৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামের সভাপতিত্বে মেলার উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেয় উপজেলাধীন সোনারগাঁও পাইলট উচ্চ বিদ্যালয়, স্টার ফ্লাওয়ার এস আর স্কুল, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, মোগড়াপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ, বৈদ্যের বাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়, হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সোনারগাঁও উইমেন্স কলেজ সহ মোট ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

আলোচনা শেষে অতিথিরা মেলার  বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।


মেলায় ৩টি কলেজ, ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের স্টল সহ মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় বিপুল সংখ্যক শিক্ষার্থীদের আগমন ঘটেছে। মেলায় শিক্ষার্থীরা স্মার্ট সিটি, এয়ারকুলার, সাশ্রয়ী ক্লিনার ও আরো অনেক প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে মেলার পরিবেশ জমজমাট করে তুলে।
শিক্ষার্থীরা জানায় সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে তারা আগামীতে আরো ভালো কিছু উপহার দিতে পারবে বলে উৎসাহী।