নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসরকে উপজেলার আষাড়িয়ার চর এলাকায় বুধবার সকালে মেঘনা শিল্পাঞ্জল মুখী সিএনজিতে ট্রাক চাঁপায় বিনোদ দাস (২৬) এবং স্থানীয় মৃধাকান্দি গ্রামের আফসার আলী প্রধানের ছেলে কেরামত আলী (৪৩) নিহত হয়।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকায় আমান গ্রুপের কুমিল্লা গামী ট্রাক (ঢাকা-মেট্রো-উ-১২-১৩০০) একটি সিএনজির সাথে ধাক্কা লাগে,এসময় বিনোদ দাস নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,আহত কেরামত আলীকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিনোদ দাস কুড়িগ্রামের চিলমারি উপজেলার মন্ডলপাড়া গ্রামের পুলেন দাসের ছেলে।
