নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন ও সদস্য সচিব ইমন মালুম-এর নেতৃত্বে জেলা কমিটির শীর্ষ নেতারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক নূরজামাল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাছের উদ্দিন এবং সিনিয়র সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু।
সাক্ষাৎকালে জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা এলাকার যুবসমাজের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে যুবশক্তির ভূমিকা এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
