হারানোর ২ মাস ২২ দিন পর মোবাইল ফিরে পেলেন এনসিপি নেতা তুহিন মাহমুদ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, July 16, 2026

হারানোর ২ মাস ২২ দিন পর মোবাইল ফিরে পেলেন এনসিপি নেতা তুহিন মাহমুদ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা তুহিন মাহমুদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ২ মাস ২২ দিন পর উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।


তুহিন মাহমুদ বলেন, গত ৩ মে আমার ব্যবহৃত মোবাইলটি বাহাউল হক সাহেবের জানাজা থেকে হারানো যাওয়ার পর সোনারগাঁ থানায় জিডি করি। আজ তা ফিরে পেলাম। এজন্য সোনারগাঁ থানা পুলিশকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।


সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩ মে ২০২৬ তারিখে দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তুহিন মাহমুদ (৩১)-এর হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।


তিনি আরও জানান, হারানো মালামাল উদ্ধারসহ মাদক ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।