সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মেঘনা ফেরিঘাট এলাকায় স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে মিরাজ (১৬) ও কায়েস (১৩) নামে দুই শিক্ষার্থী পানিতে ডুবে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৭ জুন) দুপুর আড়াই টায় শনিআখরা একে স্কুল এন্ড কলেজের ১০ম ও অষ্টম শ্রেণির ৭ বন্ধু ক্লাস ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে একে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ৭ বন্ধু মিলে মেঘনা নদীতে গোসলে নামে। পানিতে নামার কিছুক্ষন পরই পানিতে দুই শিক্ষার্থী তলিয়ে গেলে, অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থল এসে পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুইজনেরই মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত নিহতরা হলেন, রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূইঁয়া ছেলে মো: কায়েস ভূঁইয়া ও পুরাতন ধনিয়া এলাকার রাজু মিয়ার ছেলের মেরাজ।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (নারায়ণগঞ্জ জোন-২) ওসমান গনি বলেন, সাত শিক্ষার্থী মিলে গোসলে নেমে দুজন পানিতে তলিয়ে যায়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াই ঘন্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব হাসান তাদের মৃত ঘোষণা করেন।
