মেঘনায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, ৪ জন আশংকাজনক! - News Of Sonargaon

শিরোনাম

Saturday, May 16, 2026

মেঘনায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, ৪ জন আশংকাজনক!



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আমির হোসেন (২৫) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে।


শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে দগ্ধ আমির হোসেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, মৃত আমির হোসেনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিলো।


এর আগে একই ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শংকর গোমেজ (২৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। দগ্ধ ১২ জনের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়ারপর বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ৪ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।


উল্লেখ্য, গত বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার পিরোজপুরের মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন গুরুতর দগ্ধ হয়। বিষ্ফোরনে দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খাঁন (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির হোসেন (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।