সোনারগাঁওয়ে শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, April 25, 2026

সোনারগাঁওয়ে শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় ৫ গ্রামের পানি নিষ্কাশনের শত বছরের পুরোনো একমাত্র কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে কয়েক হাজার সাধারণ ভুক্তভোগী মানুষ।


রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় মদনপুর টু গাউছিয়া হাইওয়ের নয়াপুর বাজারে আশেপাশের ১০ গ্রামের বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। 


মানববন্ধনে অংশগ্রহণকারী সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে যে কালভার্টটি আছে এটি শত বছরের পুরোনো একটি কালভার্ট।যেই কালভার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন এবং আমাদের সাদীপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ পাঁচ গ্রামের পানি নিষ্কাশিত হয় কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এই জনগুরুত্বপূর্ণ কালভার্টটি ভরাট করে ফেলেছে। অথচ বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী কালভার্ট টি এখানে বিদ্যমান আছে। রাস্তার ওপাশ থেকে নানাখী খাল পর্যন্ত একটি খালও রয়েছে। যদি কালভার্টটি বন্ধ করে দেয়া হয় তাহলে সাদীপুর ইউনিয়ন ও জামপুর ইউনিয়নের কমপক্ষে পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। 


তিনি আরো বলেন, রাস্তা নির্মাণ করা হয় মানুষের সুবিধার জন্য কিন্তু একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে শত শত মানুষকে পানিবন্দী করা যাবে না। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছেলে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। 


বক্তারা আরো জানান, এলাকাবাসী এই কালভার্টটি রক্ষায় নারায়ণগঞ্জ ডিসি, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদন করেছেন। করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর কল্যাণে এই খাল ও কালভার্ট বহাল রেখে রাস্তা সংস্কার করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।


মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগা উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর,নয়াপুর উত্তর পাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল ও কোষাদক্ষ মোঃ আরিফ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রুহুল আমিনসহ ১০ গ্রামের বাসিন্দারা।