বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মেয়াদ উত্তীর্ণ মালামাল ও পরিত্যক্ত ২ নাম্বার ইটা দিয়ে চলছে রাস্তা সংস্কারের মেরামতের কাজ। বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের কেওডালা টু কাজীপাড়া রাস্তার সংস্কার কাজে মেয়াদ উত্তীর্ণ পরিত্যক্ত মালামাল ইটা দিয়ে চলছে রাস্তা সংস্কার মেরামতের কাজ।রাস্তার সংস্কারের কাজ করার আওয়ামী পন্থী কনট্রাকটর জাবেদ ভুইয়া সহ কাজে থাকা শ্রমিকদের কাজে বাধা ধাওয়া দেয় এলাকাবাসী।
৩০শে এপ্রিল (বৃহস্পতিবার) সকাল বেলা কেওডালা হইতে কাজীপাড়া পর্যন্ত রাস্তার সংস্কারের কাজে নিম্নমানের পরিত্যক্ত মালামাল ইটা দিয়ে রাস্তার কাজ করায় এলাকাবাসীর ক্ষোভ এবং কাজে বাধা দেয়। এলাকাবাসীর বক্তব্যে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড হইতে কাজীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার কাজ চলছে,কেওডালা হতে কাজীপাড়া বাজার হয়ে ওলিপুরা ইস্টান্ড, বারদী বাজার পর্যন্ত ।
তারা আরো বলেন, এই কেওডালা রাস্তা দিয়ে শত শত যানবাহন, অটো গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ রাস্তার দুই পাশে ইটভাটা থাকার কারণে ভাঁড়ি ভাড়ি যানবাহন ট্রাক,মাটির গাড়ি সহ বিভিন্ন যানবহন চলাচল করে, এই রাস্তাটির একেবারে বেহাল দশা, খানাখন্দে ভরা , দেখার কেউ নেই। কেওডালা স্ট্যান্ড হতে কাজীপাড়া পর্যন্ত রাস্তায় সংস্কারের কাজ চলিতেছে এই কাজের দায়িত্ব পায় আওয়ামী লীগের দোসর মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাবেদ ভূঁইয়া,আমরা দেখতেছি কনট্রাকটর দুর্নীতি করছে তিন নাম্বার ইটা দিয়ে দিয়ে রাস্তার কাজ করছে।
এ ব্যাপারে তারা জানান, সে এলাকার কিছু বিএনপি নেতাদের আঁতাত করে এ রাস্তার টি সংস্কার কাজ করার জন্য এক্কেবারে নিম্নমানের ইটা মালামাল দিয়ে এ রাস্তার কাজ করছে। আমরা এলাকাবাসীর সবাই কাজে বাধা দিয়েছি, কারণ এই রাস্তাটি একদিনের জন্য নয় এ রাস্তা দিয়ে শত শত গাড়ী চলাচল করে আমরাও চলাচল করি এটা সরকারি ভাবে কাজের রাস্তার টেন্ডার আসে , আমরা এলাকাবাসী চাই রাস্তটি সংস্কার ভালো মানের হউক, এটাও ভালো করে মালামাল দিয়ে রাস্তাটি সংস্কার করা হোক এটা আমাদের এলাকাবাসীর দাবি।
