সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকার কৃষ্ণপুরা গ্রামের দত্তপাড়া মতিন সাহেবের বাগান বাড়ির ভিতর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কথিত বিএনপি নেতা 'লুঙ্গী মিজান' ও তার সহযোগীকে গ্রেফতার করে।
এতে কথিত বিএনপি নেতা লুঙ্গী মিজান ও তার শেল্ডারদাতা বিএনপির অন্যান্য নেতাদের কে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন, মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮), পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা মোসাম্মৎ পারভীন সুলতানা সাং কৃষ্ণপুরা থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ, মোঃ সেলিম মিয়া (৩৩) পিতা মোঃ আবুল হোসেন মোছাঃ সেলিনা সাং তালতলী থানা হোমনা জেলা কুমিল্লা বর্তমান সং কৃষ্ণপুরা থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ।
পুলিশ সুত্রে জানাযায় এস আই আরিফ, এ এস আই সাইফুল, এ এস আই কামরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হলে খবর পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করে মিজান ও তার সহযোগী। পুলিশের অন্যান্য সদস্যরা তাদের কে ধরে ফেলে। এসময় লুঙ্গী মিজান পুলিশ সদস্যদের কে নানা ধরনের হুমকি দিতেও শোনা যায়। তাদের শরীর তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ওসি মো. মহিবুল্লাহ গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁ থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের সময় থানায় ৫৬টি মামলা চলমান থাকলেও এ পর্যন্ত তিনি ৯৪ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
সম্প্রতি এক বিশেষ সভায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ করতে ঘোষণা করে বলেন, “চলো এবার যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত থাকবে।
সোনারগাঁ থানার (ওসি) মহিবুল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
