সোনারগাঁওয়ের আস্থা ফিড এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩জনকে আটক করেছে পুলিশ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, March 29, 2026

সোনারগাঁওয়ের আস্থা ফিড এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩জনকে আটক করেছে পুলিশ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন আসামীকে আটক করেছে সোনারগাঁ থানা। 


রোববার (২৯ মার্চ) বিকেল ৪ ঘটিকায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের আস্থা ফিডের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।


আটককৃত আসামীরা হলেন, মো. কাউসার (২৩), পিতা: আল আমিন, গ্রাম: বাস্তম বাগ, ইউনিয়ন: বারদী। মো. রায়হান (২৩), পিতা: কবির, গ্রাম: গোয়ালপাড়া, ইউনিয়ন: বারদী এবং মো. সুমন (২৮), পিতা: মো. বিদ্যুৎ, গ্রাম: লাদুরচর, ইউনিয়ন: নোয়াগাঁও।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সোনারগাঁও থানার এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।