নিউজ ডেস্ক:
আসন্ন রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভে মাংস, ডিম, দুধ ভ্রাম্যমাণ বিক্রয় করা হবে।
২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে এসব খাদ্যসামগ্রী বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।
আজ সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
