সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে আরেক বিএনপি নেতার হত্যার হুমকি - News Of Sonargaon

শিরোনাম

Thursday, February 26, 2026

সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে আরেক বিএনপি নেতার হত্যার হুমকি



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নির্বাচন পরবর্তী এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁওয়ে বিএনপি নেতা বৈদ্যেরবাজার ইউপি সদস্য মো: মোশারফ হোসেনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে আরেক বিএনপি নেতা সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল বাহিনীর বিরুদ্ধে।


বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারী) বিকেলে সোনারগাঁ থানায় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের বড় ছেলে মো: আফজাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।


আফজাল হোসেন বলেন, আমার বাবাকে স্বপরিবারে হত্যার হুমকি দেয়া হচ্ছে। গত নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানকে বিএনপি-র মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত বৈদ্যেরবাজার ইউনিয়নে যদি কেউ স্পষ্টভাষায় মান্নানের পক্ষে কাজ করে থাকে তিনি ছিলেন আমার বাবা মো: মোশারফ হোসেন মেম্বার। এই স্পষ্টভাষায় কথা বলতে গিয়ে স্থানীয় অপর এমপি প্রার্থী রেজাউল পন্থী নুরে ইয়াসিন নোবেল ও তার নেতাকর্মীদের চোখের কাটায় পরিণত হোন আমার বাবা।


তিনি আরো বলেন, বর্তমানে নুরে ইয়াসিন নোবেলে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রতিনিয়ত আমাদের বাড়ির আশে পাশে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিয়ে যাচ্ছে এবং ছলে কৌশলে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।


এদিকে রেজাউল পন্থী নেতা নুরে ইয়াসিন নোবেল তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে মোশাররফ ভাইয়ের ভালো সুসম্পর্ক রয়েছে। আমার লোকজন তাকে কোন হুমকি দেয়ার প্রশ্নই উঠে না।