সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ভর্তি পরীক্ষায় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে সাফল্য অর্জন করেছেন সোনারগাঁওয়ের কৃতি শিক্ষার্থী মারুফ হাসান।
চলতি বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে সাফল্য অর্জন করেছেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে মারুফ। তিনি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে মেধাক্রমে উত্তীর্ণ হয়ে প্রশংসনীয় ফলাফল করেছেন।
প্রাপ্ত ফলাফলের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ তাঁর অবস্থান ৭১৯ তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৫৩তম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ১০৭তম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ৩৮৪তম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ) ৩৮৪তম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ৭৯০তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪২৯তম। এছাড়াও তিনি বাংলাদেশ এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।
মারুফ বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন ও মাহফুজা আক্তার দম্পতির সন্তান। মারুফ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
মারুফ হাসানের এই সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতে একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
