সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, ডাকাত সর্দার হাতছাড়া হওয়ার অভিযোগ - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 16, 2026

সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, ডাকাত সর্দার হাতছাড়া হওয়ার অভিযোগ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্ততিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে তালতলা ফাঁড়ি পুলিশ।


এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়।


শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছেলেন বলে জানা গেছে।


আটককৃত ডাকাতরা হলো মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন(২২)। তবে স্থানীয় এলাকাবাসী জানায় আটককৃতদের মধ্যে ডাকাত সর্দার শফিকুল ও ছিল। কিন্তু কিভাবে সে আটক না হয়ে পালিয়ে গেলো তা বোধগম্য নয়।


জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।


এছাড়াও নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করা হচ্ছে। শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেলেন। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণধোলাই দেয়।


এলাকাবাসীর গণধোলাইকালীন সময়ে ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও ইট পাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ মানুষ তাদের গণধোলাই দেওয়ায় তারা আহত হয়েছে, আটকদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।