সোনারগাঁওয়ে ৫'শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস - News Of Sonargaon

শিরোনাম

Thursday, January 16, 2025

সোনারগাঁওয়ে ৫'শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন মিরেরটেক বাজারে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধ ঢালাই কারখানা অভিযান চালায় তিতাস কতৃপক্ষ।

 

বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার দিনব্যাপি মিরেরটেক বাজারে দুইটি স্পটে ৩শ বাড়ি থেকে ৫শ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ দুই কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ উদ্ধার করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অবৈধ ঢালাই কারখানা ১টি বড় ক্রুসিবল ফার্নেস, লোড- আনুমানিক ১০০০ ঘনফুট-ঘন্টা।উচ্ছেদকৃত পাইপঃ- ১.৫" ডায়া বিশিষ্ট ৪৮০ ফিট, ২" ডায়া বিশিষ্ট ২০ ফিট এবং ৩-৪" ডায়া বিশিষ্ট ২০০ ফিট এম এস পাইপ (প্রায়)।

 

উল্লেখ্য অবৈধ বিতরণ লাইনের পুরো অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করতঃ জব্দ করা হয়েছে। বি:দ্র: প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ক্যাপিং করা হয়।

 

অভিযান পরিচালনার কাজে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপব্যবস্থাপনা পরিচাল প্রকৌ. মো. সেলিম মিঞা, উপ মহাব্যবস্থাপক প্রকৌ. মো জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিপুল সংখ্যক পুলিশ কমকর্তা। অভিযান পরিচালনা শেষে তিতাস কতৃপক্ষ বলেন, অভিযান পরিচালনা অব্যাহত আছে। যেখানে অবৈধ সংযোগের খবর পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।