সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০ - News Of Sonargaon

শিরোনাম

Monday, December 23, 2024

সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।


সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাসে থাকা আহত যাত্রী কামরুন্নাহার জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। পরে সোনারগাঁয়ের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।


কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী বাস জৈনপুর এক্সপ্রেস (চট্টমেট্টো-জ, ১১-০৫১২) একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়।