স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে এক কাপড়ে পালিয়েছে আপনারা দেখেছেন: কাজী সাইয়েদুল আলম বাবুল - News Of Sonargaon

শিরোনাম

Thursday, November 7, 2024

স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে এক কাপড়ে পালিয়েছে আপনারা দেখেছেন: কাজী সাইয়েদুল আলম বাবুল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে এক কাপড়ে পালিয়েছে আপনারা তা দেখেছেন বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁওয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।


ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকহাজার নেতাকর্মী।