৩২ উপজেলার মধ্যে টেপ টেনিসে চ্যাম্পিয়ন সোনারগাঁও উপজেলা - News Of Sonargaon

শিরোনাম

Saturday, November 16, 2024

৩২ উপজেলার মধ্যে টেপ টেনিসে চ্যাম্পিয়ন সোনারগাঁও উপজেলা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার অফ ইউনিটি কর্তৃক আয়োজিত আন্ত:উপজেলা "টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে ২৪" এর ফাইনালে সিরাজগঞ্জ উপজেলাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন সোনারগাঁও উপজেলার সাদাফ সুলতান ভাইকিংস। 


শনিবার (১৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা মাঠে সিরাজগঞ্জ ও সোনারগাঁও উপজেলা টিমের মধ্যে ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিরাজগঞ্জ উপজেলা টিম। সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে সোনারগাঁও কে ১৬০ রানের টার্গেট দেন।


২য় ইনিংসে ব্যাট করতে নেমে রাফসানের ব্যাটে ভর করে টেপ টেনিস ক্রিকেটের দেশ সেরা ক্রিকেটারদের টুর্নামেন্টের ফাইনালে সিরাজগঞ্জ উপজেলাকে ৬ উইকেটে হারায় উপজেলা।


সোনারগাঁও উপজেলার সাদাফ সুলতান ভাইকিংস টিমের মালুক আল মাহমুদ সানি জানান, টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা সোনারগাঁও উপজেলার প্রতিটি মানুষের গর্বের বিষয়।।