সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফাহিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে জামপুরে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তালতলা ফাঁড়ি পুলিশ।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুরুমদী গ্রামের সোহেল মোল্লার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ওয়ার্ড সভাপতি ও নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ফাহিম মোল্লাকে (২৬) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়"।
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, "ফাহিম মোল্লা এজাহার ভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে"।
